সংবাদ শিরোনাম :

সাঁথিয়ায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ প্রধান শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক,পাবনা
  • আপডেট সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৯৩ বার পঠিত

Oplus_131072

পাবনার সাঁথিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ উঠেছে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হুঁইখালী বাংলা হাই স্কুল এন্ড কলেজে। সেখানে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে এই মব সৃষ্টি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মীর ।

 জানাযায়, উপজেলার হুইখালি বাংলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সির নাম ও জামায়াতের দুইজনসহ তিন ব্যক্তির নাম সুপারিশ করে পাঠান প্রধান শিক্ষক। এডহক  কমিটির সুপারিশে বিএনপি নেতা ইদ্রিস আলীর  নাম পাঠালে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় জামায়াত কর্মীরা। তারা প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মীর কে বিএনপি নেতার নাম প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন এবং জামায়াতের বিভিন্ন ব্যক্তি হুমকি প্রদান করেন।
 তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ এপ্রিল ১৫০/ ২০০ জামায়াত কর্মী প্রধান শিক্ষককে না পেয়ে স্কুলের দপ্তরি শাহ আলম কে লাঞ্ছিত করেন।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সরেজমিন হুঁইখালী বাংলা হাই স্কুলে গেলে দেখা যায় স্কুলের মধ্যেই স্থানীয়দের জটলা। প্রধান শিক্ষকের কক্ষের সামনে স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ২৫/৩০ জন ব্যক্তি প্রধান শিক্ষক শিহাব উদ্দীন কে অবরোধ করে রেখেছে। জামায়াতের রকন সদস্য ফিরোজ মিয়া ও কর্মী মাহবুব জানান আমাদের গ্রামের প্রতিষ্ঠানের জামাতের দল থেকে কমিটির সভাপতি দিতে হবে। আমরা বিএনপির কোন ব্যক্তিকে সভাপতি হিসেবে দেখতে চাই না।
প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মীর জানান, জামায়াতের প্রার্থী রফিকুল ইসলামের জন্য উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান ফোন দিয়েছিলেন। এছাড়াও কাশিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর বাকী  বিল্লাহসহ ছাত্র শিবেরের নেতারা বলেছেন বিএনপির এমপি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও তারেক রহমানের এখানে প্রশ্রয় নাই। এটা জামায়াতের এলাকা স্থানীয় এমপি যা বলবে তাই হবে। তিনি আরও বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান অভিযো্গ অস্বীকার করে বলেন,প্রধান শিক্ষকের সাথে গত ১৭ তারিখে কথা হয় এড হক কমিটি নিয়ে। তিনি তখন (জামায়াত নেতা) রফিকুল ইসলামের বিষয়টি পজিটিভ নিয়ে বলেছিলেন তিনি থাকলে ভালই হয়। আগেও তিনি ছিলেন। এ পর্যন্তই শেষ।  হঠাৎ গতকাল তিনি আমাকে ফোন করে স্থানীয় নেতা কর্মীদের অসাদাচরণের ‍বিষয়টি জানালে আমি তাঁকে বলি এটা যদি করে থাকে ঠিক হয় নাই,দাবী আদায়ে আরও সদাচরণ হওয়া উচিত। এটার বিষয়ে আমি দেখবো। তবে আপনি আমাকে কথা দিয়ে কিভাবে এটা পাঠিয়ে দিলেন। তখন তিনি( প্রধান শিক্ষক) বলেন যে,আপনার সাথে কথা বলার আগেই পাঠিয়ে দিয়েছিলাম।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, প্রধান শিক্ষককে আইনি সহায়তা করা হবে। কমিটির বিষয়টি সবাইকে নিয়ে সমাধান করা হবে।
Facebook Comments Box
শেয়ার করুন:

সাঁথিয়ায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ প্রধান শিক্ষকের

আপডেট সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬