সংবাদ শিরোনাম :

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৮ বার পঠিত

শ্রীমঙ্গলে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের ৬ মাস পর সাংবাদিক মো. এহসানুল হকের (এহসান বিন মুজাহির) বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জরুরি সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। রবিবার (১২ এপ্রিল) প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় মামলাটি তৎক্ষণাৎ প্রত্যাহারের দাবি জানানো হয়।

মামলাটি দায়ের করেছেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান।

বক্তারা বলেন, এহসান বিন মুজাহির দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ পরিবেশন করে আসছেন। সংবাদ প্রকাশের ছয় মাস পর তার বিরুদ্ধে এই মামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত।

আগামীকাল সকালে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আব্দুল হাই ডান, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, ইসমাইল মাহমুদ, বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
শেয়ার করুন:

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের

আপডেট সময় : ০৭:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬