সংবাদ শিরোনাম :
ফের মাথাচাড়া দিয়েছে বার্ড ফ্লু
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পঠিত

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশে চার শিশুর শরীরে এ রোগের ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বয়স এক থেকে আট বছর। অবশ্য, বর্তমানে চিকিৎসা নিয়ে তারা সবাই সুস্থ আছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে প্রতিরোধ জোরদারে সরকার গবেষণা কৌশল প্রণয়ন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। ডা. তাহমিনা শিরিন বলেন, এ বিষয়ে গত বুধবার আইসিডিডিআর,বি, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার অংশীদারদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করেছে, যেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জন্য জাতীয় গবেষণা কৌশল চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
Facebook Comments Box

















