সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির পাবনা -৫ ও পাবনা -৪ আসনের ধানের শীষের এমপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

ঈশ্বরদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পঠিত

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে দুজনই মারাত্মক আহত হয়েছেন। তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে ।
এলাকাবাসী জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়।
এতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন। তবে প্রাইভেটকারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর। পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয় ।
বিপুল হোসেন বুদু আরও জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। তিনি আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
শেয়ার করুন:

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপির পাবনা -৫ ও পাবনা -৪ আসনের ধানের শীষের এমপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫