সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে; মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হলেও এর জন্য বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারুশিল্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। এটি একটি আন্তর্জাতিক সংকট, এজন্য বিএনপি সরকার দায়ী নয়।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকটের জন্য বিএনপির কোনো ব্যর্থতা নেই। বাস্তবতার প্রয়োজনে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।’

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রীয় পদক নিয়ে নিম্নমানের রাজনীতিকরণ হয়েছে। পুরস্কার প্রদানে কোনো মান রক্ষা হয়নি।’ এসময় কাজী নজরুল ইসলামকে আওয়ামী লীগ আমলে যথাযথভাবে স্বীকৃতি দেয়া হয়নি বলেও মন্তব্য করেন রিজভী।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে; মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী

আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬