সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

অর্থ আত্মসাৎ মামলা

আত্মসমর্পণ করে জামিন নিলেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৮ বার পঠিত

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা।

এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালত সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। এ কথায় আস্থা রেখে আমিরুল নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইকে দেন। কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি হুমকি দিয়ে বলেন-টাকা চাইতে এলে বা বাসার সামনে দেখা গেলে মেরে ফেলবে। এতে বাদী আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর বাদী থানায় অভিযোগ জানাতে গেলে ভাটারা থানা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

অর্থ আত্মসাৎ মামলা

আত্মসমর্পণ করে জামিন নিলেন মেহজাবীন

আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫