সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২১ বার পঠিত

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা রাভিনা ট্যান্ডন দীর্ঘ দিন ধরেই আলোচনার বাইরে আছেন। মাঝে ‘কেজিএফ’ দিয়ে সাড়া ফেলেছেন। তবে হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে পড়েছেন এ বলিউড অভেনেত্রী! নতুন খবর হলো, বড়পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি, তা-ও বাংলা সিনেমায়!

ভারতের টালিউড পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে ‘টিপ টিপ বরষা পানির’ নায়িকার কাছে। কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা।

২০১০ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবিটি। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা। এ মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অতিলৌকিক কিছু ঘটনা।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্য। রাভিনার চরিত্রটি নাকি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন।

সূত্রের দাবি, সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নির্মাতা ইতিমধ্যে রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাতায় সিনেমাটির বেশ কিছু শুটিংয়ের কাজ বাকি আছে। আর তাতেই নাকি তিনি উপস্থিত থাকতে পারেন।

নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। সিনেমাটি খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।

নির্মাতা আতিউল আরও জানান রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিও কলে নাকি এ সিনেমা নিয়ে রাভিনার সঙ্গে আলোচনাও হয়েছে। তিনি আরও বলেন, চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে। অভিনেত্রী বাংলা সিনেমায় সবশেষ কাজ করেছেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫