সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ইয়াবের ‘বড়পর্দায় ছোট গল্প’ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১০৬ বার পঠিত

ঢাকা : ইউটিউবারদের নির্মাণ করা ভিডিওচিত্র নিয়ে একটি বিশেষ ও ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব)। ‘বড়পর্দায় ছোট গল্প’ শিরোনামের এই আয়োজন দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে।

শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে ২০টি ভিডিওচিত্র প্রদর্শন এবং ‘সামাজিক ভিডিও নির্মাণের গুরত্ব’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়াবের আয়োজনে মুক্তিযুদ্ধ, দেশীয় সংস্কৃতি, তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিওগুলো বড়পর্দায় উপস্থিত দর্শকরা খুব উপভোগ করেন। সুন্দর এই আয়োজেনর জন্য ইয়াবকে অভিনন্দন জানান তারা।

ইয়াব সভাপতি শাহিন আহমেদ বলেন, ইউটিউবাররা মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী ভিডিও প্রচার হয়ে থাকে বেশি। কারণ এসবের জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই। সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণে উৎসাহিত ও অনুপ্রাণিত করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আজকের আমাদের এই আয়োজনে দর্শকরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে যে বার্তা পেলেন, আশা রাখি তা তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী ভিডিও বাতিল বলে গণ্য হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ এবং প্রধান আলোচক ছিলেন কবি, লেখক ও সংগীতজ্ঞ প্রাকৃতজ শামিম রুমি টিটন।

অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন লেখক, রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম নজিবুল আকবর, বিশেষ অতিথি ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও স্বাস্থ্যবন্ধু ডা. আনোয়ার ফরাজী ইমন এবং বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিম।

ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (ইয়াব) ‘বড়পর্দায় ছোট গল্প’ শিরোনামের এই আয়োজনে পিআর পার্টনার ছিল ‘কিউরিয়াস মিডিয়া’

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ইয়াবের ‘বড়পর্দায় ছোট গল্প’ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩