সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ঈশ্বরদিতে মিছিল শেষে মারা গেলেন বিএনপি নেত্রী

আলমাস আলী, ঈশ্বরদি প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৮০ বার পঠিত

পাবনার ঈশ্বরদীর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও  দাশুড়িয়া ইউনিয়ানের সাবেক  চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও  দাশুড়িয়া ইউনিয়ানের সাবেক  চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন।
জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মীদের নিয়ে এলাকায় ফিরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করেতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েক শত নারী। এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নিয়ে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার বলেন, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা। প্রচন্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সত্কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন এ ঘটনায় শোক প্রকাশ করেন

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ঈশ্বরদিতে মিছিল শেষে মারা গেলেন বিএনপি নেত্রী

আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫