সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ঈশ্বরদীতে ‘মধু বিপ্লব’, উৎপাদনের অতীত রেকর্ড ভঙ্গ

আলমাস আলী,ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮৯ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমান মধু সংগ্রহ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৌসুমী মধু চাষীদের সূত্রে জানা গেছে, কেবল চলতি মৌসুমেই এ অঞ্চল থেকে মধু সংগ্রহের রেকর্ড ভঙ্গ করে উৎপাদন হয়েছে প্রায় ২৪ মেট্টিক টন। যা পূর্বের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ।

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, চলতি মৌসুমে লিচুর ফুল থেকে মধু চাষের আওতায় থাকা মোট জমির পরিমান ছিলো ১৫৭৫ হেক্টর। বিস্তৃত এই বাগান গুলোতে ব্যবহৃত মোট মৌমাছির বাক্সের সংখ্যা ছিল ১২৩১০ টি। আর এসব বাক্স থেকে এবছরের চলতি মৌসুমে মধু সংগ্রহ হয়েছে ২৩৪৬০ কেজি বা ২৩. ৪৬ মেট্টিকটন। যার বর্তমান বাজার মূল্য ৭০ (সত্তর) লক্ষ ৩৮ (আত্রিশ) হাজার টাকা।

উপজেলার সলিমপুর , সাহাপুর, দাশুড়িয়া এবং পাকশী ইউনিয়নের বিস্মৃত এলাকা জুঁড়ে ছোট বড় মোট লিচুর বাগান রয়েছে মোট ১১ হাজার ২৭০ টি। যা মৌসুমী মধু চাষীদের জন্য আদর্শ বাগান হিসেবে বহুল পরিচিত।

জয়নগর প্রামানিক পাড়া এলাকায় ৩০০ (তিনশত) বক্স নিয়ে ও ১ হাজার ৫০০ শত (পনের শত) ফ্রেম নিয়ে লিচুর মধু সংগ্রহকারী চাষী আমজাদ আলী বলেন, বছরের প্রায় ৭ মাস ধরে চলে মধু চাষের এই কর্মযজ্ঞ। আমার বাড়ী চাটমোহরে হলেও আমি মধু আহরণের এই মৌসুমে ঈশ্বরদীর লিচু বাগান গুলোতে আসি। প্রতিটি বক্স থেকে ৬ থেকে ৭ দিন পর পর মধু সংগ্রহ করা যায়।

তবে লিচু ফুলের মধু সংগ্রহ কাল থাকে সাধারণত ১ মাস। এবছর লিচু ফুলের থেকে মধু সংগ্রহের মৌসুম শেষের দিকে।
এই মধু সংগ্রহকারী আমজাদ আলী আরো বলেন, আজ শনিবার (১১ এপ্রিল ) অবধি আমার লিচু ফুলের মধু সংগ্রহ হয়েছে প্রায় ৩ টন। যার গড় বাজার মূল্য প্রায় ১০ (দশ) লক্ষ টাকা।

তবে লিচু ফুল বাদেও, আম, সরিষা, কালোজিরা, ধনিয়া, শিমুলসহ আরও কিছু ফুল রয়েছে সেগুলো থেকেও বছরের এই সাতমাস ধরে মধু সংগ্রহ করা হয়। তবে বাকী সময় গুলোতে প্রকৃতিতে কোন ফুল না থাকায় মৌমাছি গুলোকে তৈরী খাবার প্রদানের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হয় বলেও জানান এই মধু চাষী আমজাদ আলী।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন  বলেন, এবছর ঈশ্বরদীতে আম এবং লিচুর মুকুল এসেছে রেকর্ড  পরিমাণ। তাই বেশী ফুল থেকে বেশী মধু আহরণ সম্ভব হয়েছে। ঈশ্বরদীর স্থানীয় ১০ থেকে ১২ জন মৌচাষী রয়েছেন । তবে এবছর তাদের বাইরেও দেশের বিভিন্ন এলাকা থেকে মধু আহরণের জন্য অনেক চাষী এসেছেন অত্রাঞ্চলে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে ঈশ্বরদীতে লিচুর ফুল থেকে মধু চাষের আওতায় ছিলো ১৫৭৫ হেক্টর জমি। মোট মৌমাছির বাক্সের সংখ্যা ছিল ১২৩১০ টি। এখন পর্যন্ত মধু সংগ্রহ হয়েছে ২৩৪৬০ কেজি বা ২৩. ৪৬ মেট্টিকটন। যার বর্তমান বাজার মূল্য ৭০ (সত্তর) লক্ষ ৩৮ (আত্রিশ) হাজার টাকা। যা এ যাবৎ কালের মধ্যে রেকর্ড পরিমাণ মধু আহরণ বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন,লিচু ফুল ও মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, রোগবালাইও অনেকটা কম হয়। সে ক্ষেত্রে অনেক বাগানে গুটি আসার পর কীটনাশক দরকার হয় না। এতে ঐ লিচু-বাগানে বাম্পার ফলন হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এতে লিচুর যেমন বাম্পার ফলন হয়, তেমনি মধুও উৎপাদন হয় ভালো।

Facebook Comments Box
শেয়ার করুন:

ঈশ্বরদীতে ‘মধু বিপ্লব’, উৎপাদনের অতীত রেকর্ড ভঙ্গ

আপডেট সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬