সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আলমাস আলী, ঈশ্বরদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ০ বার পঠিত

পাবনার ঈশ্বরদীর পাকশীতে ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালের দিকে পাকশী রেলস্টেশন এর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা এবং মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে।
পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি)র ওসি জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবার শনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬