সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

রূপপুরে ২৪ টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

আলমাস আলী ঈশ্বরদি(পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩২ বার পঠিত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ২৪টি স্বয়ংক্রিয় জরুরি প্রতিক্রিয়া পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রের আশপাশের বাতাস, ঘাস, দুধ, সবজি, মাটি ও পানির মান নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে।

ভবিষ্যতে তেজস্ক্রিয়তার মাত্রাও পরিমাপ করা হবে বলে নিশ্চিত করে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, বিশ্বের যেসব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেখানে পরিবেশগত পরিবর্তনের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে মানুষের আস্থা নিশ্চিত করতে ২৪টি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এই কেন্দ্রগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে। এমনকি রাজধানী ঢাকাতেও একটি উঁচু পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

এই স্বয়ংক্রিয় জরুরি প্রতিক্রিয়া পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে প্রকল্পের নিরাপদ অঞ্চল গ্রিন সিটি আবাসিক এলাকায় । কঠোর নিরাপত্তার মধ্যেও  এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আগের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরের অনুরোধে এই পুরো ব্যবস্থাটি বিনামূল্যে স্থাপন করে দিয়েছে সহায়তাকারী দেশ রাশিয়া।

গত প্রায় ১০ বছরের পরিবেশগত তথ্য যেমন বাতাসের মান, মাটি, পানি, ঘাস, সবজি ও দুধের উপাত্ত এখানে সংরক্ষিত রয়েছে। এদিকে গত ২৮ এপ্রিল এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে বাটন পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং বা ‘ফিজিক্যাল স্টার্টআপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর তেজস্ক্রিয়তার মাত্রা বা পরিবেশের কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা এই ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক পরিস্থিতিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে এই কেন্দ্র থেকেই তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এই পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নির্দিষ্ট সময় পরপর তথ্য সাধারণ মানুষের কাছেও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এখানে কর্মরতদের জন্য তেজস্ক্রিয়তা পরিমাপের যন্ত্রও স্থাপন করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন:

রূপপুরে ২৪ টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬