সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার
  • আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ০ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় বহুল প্রতীক্ষিত পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টায় চকরিয়ার পিএমখালীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

এর আগে, আজ সকাল ১০টায় একদিনের রাষ্ট্রীয় সফরে বিশেষ বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিনী ডা. জোবায়দা রহমান। বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ।

কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়ক পথে সরাসরি চকরিয়ার পিএমখালীতে যান এবং পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি পুনঃখননের ফলে অঞ্চলের জলবদ্ধতা নিরসন এবং কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

এরপর চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে পরিবেশ রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগ ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, কক্সবাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও মতবিনিময় শেষে আজ রাতের ফ্লাইটেই সস্ত্রীক ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬