সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

ক্রীড়াঙ্গন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১ বার পঠিত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ওসি আরো জানান, অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে চোরাচালান-সংক্রান্ত একটি তথ্য ছিল।

তবে প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে বিষয়গুলো নিশ্চিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম বলেন, ‘গত রাতে আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমি দ্রুত থানায় যাই। ডিউটি অফিসার আমাকে প্রথমে থানায় ঢুকতেই দেননি; দূরে গিয়ে বসতে বলেন।

পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থানায় প্রবেশের সুযোগ পাই। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় পাওয়ার পরও আমার ছেলেকে ন্যাক্কারজনকভাবে মারধর করে থানায় নিয়ে আসা হয়েছে।
থানায় এসে পরিচয় দেওয়ার পরও ওসি আরিফ হোসেন আমার ছেলেকে অপমানজনক কথা বলেছেন। পরে ঢাকা থেকে বিসিবি চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরু সাহেবের ফোন পাওয়ার পর পুলিশ নমনীয় হয় এবং ভুল স্বীকার করে।’এ ঘটনায় তিনি জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় বিসিবি এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বোর্ড। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিবি আরো জানায়, খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

আপডেট সময় : ০১:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬