সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার
  • আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও মানুষকে বিভ্রান্ত করা বিরোধীদলের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু কারা নয়— সেটি সঠিকভাবে নির্নয় করতে হবে।

আজ (শনিবার, ১৩ জুন) কক্সবাজার সদরে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদল বলছে, গণবিরোধী এই বাজেট তারা মানে না। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধীদল মানে না, যেই বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়নো হয়, তাও তারা মানে না। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

তিনি বলেন, ‘ভোটের কালী শুকানোর আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার।’

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী না হলে দেশ এগোবে না, এ লক্ষ্যেই ডিগ্রী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করা হবে, পাশাপাশি রেজাল্ট অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে।’ এছাড়া গ্রামীণ মায়েদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসা ব্যবস্থার অনেক বিষয়ের ওপর আগের সরকার ট্যাক্স বসিয়েছিলো, বর্তমান সরকার বাজেটে ট্যাক্স তুলে নিয়েছে।’

তিনি জানান, চিকিৎসা ব্যয় কমানোর জন্য অনেকে ক্ষেত্রে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। জুলাই মাস থেকে হৃদরোগ, কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় অর্ধেকে নামবে।

বাজেট ঘোষোনার পরে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবার বাড়েনি বলেও তার বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬