সংবাদ শিরোনাম :

ক্রীড়াঙ্গনে ফিরছে বিমান, জানালেন সিইও

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৯৫ বার পঠিত

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান এবং বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সোমবার (২১ আগস্ট) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সিইও শফিকুল আজিম সাক্ষাৎকালে বাংলাদেশ ক্রিকেট ও অন্যান্য স্পোর্টসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবদান তুলে ধরেন। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী দলের সাথে বিমানের সংশ্লিষ্টতার কথাও জানান। প্রধান নির্বাহী জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে খুব দ্রুতই আবারও সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে বিমান।

এর আগে, চলতি বছরের মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২১ আগস্ট ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ক্রীড়াঙ্গনে ফিরছে বিমান, জানালেন সিইও

আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩