সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১২ বার পঠিত

জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই আনন্দ মিছিল বের করে ছাত্রদল।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি টিএসসি এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছে। আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হলো। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Facebook Comments Box
শেয়ার করুন:

জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫