সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

জুলাই আগস্ট এ শহীদ ও আহত সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – সিআরএ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০১:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৮৮ বার পঠিত

জুলাই আগস্ট এ শহীদ ও আহত সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – বলে মন্তব্য করেছেন সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন ও সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত অন্যান্য সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দরা ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র উদ্দ্যোগে গতজুলাই আগস্টে নিহত ছয় সাংবাদিকদের স্মরণ সভায় সাংবাদিক বক্তারা এ মন্তব্য করেন।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আমীনুল হক শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক কামাল পারভেজ, দৈনিক সকালে সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু,

মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, সিআরএ’র সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজীজ, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সিআরএফ’র সাংগঠিনক সম্পাদক তানভীর আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান পারবেজ, সাংবাদিক নজরুল ইসলাম, ইসমাইল ইমন, রাজু আহমেদ, রুমেন চৌধুরী, জুবায়ের উদ্দিন বাবর, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়াত মোরশেদ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন ,২০২৪ এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিকসহ শতাধিক আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও সাংবাদিকদের মাঠে কাজ করতে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন সাংবাদিকরা।

বক্তারা আরও বলেন, এক বছর পার হয়ে গেলেও গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নিহত ছয় সাংবাদিকদের জন্য সামান্য কিছু অনুদান ছাড়া আর কিছু করা হয় নি।  জুলাই আগস্ট এর সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার, তবেই ছাত্র আন্দোলনের ইতিহাস পরিপূর্ণতা লাভ করবে।

পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

জুলাই আগস্ট এ শহীদ ও আহত সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার – সিআরএ

আপডেট সময় : ০১:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫