সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

নকিব হাসান : চামড়াজাত পণ্যের সফল উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩১২ বার পঠিত

তরুণ উদ্যোক্তা নকিব হাসান। ছবি : সোশ্যাল মিডিয়া।

ঢাকা : তরুণ উদ্যোক্তা নকিব হাসান। কাজ করছেন চামড়াজাত পণ্য নিয়ে। তার স্বপ্ন চামড়াজাত পণ্যে একদিন বিশ্বমাত করবেন। এখনকার এই উদ্যোক্তার প্যাশন হচ্ছে ফটোগ্রাফি। দারুন সব ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার প্রতিটি ছবিই এক একটি গল্প তুলে আনে। ফ্রেমে ফ্রেমে গল্প সাজান তিনি। তার সেই ছবির গল্প নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়।

করোনা মহামারিতে মানুষ যখন ঘরবন্দি, তিনি তখন ‘এভারঅন’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে শুরু করেন চামড়াজাত পণ্যের কেনাবেচা। একপর্যায়ে নিজেই কারখানা চালু করেন।

অনলাইনের পাশাপাশি যাত্রাবাড়ির দনিয়ায় একটি আউটলেটও আছে ‘এভারঅন’-এর। আরও আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে তার। মেধা ও মননে তরুণ নকিব হাসান একজন সফল উদ্যোক্তা। তার মুখ থেকেই শুনবো তার এগিয়ে চলার আদ্যোপান্ত।

ফটোগ্রাফির শুরুটা কিভাবে?
>> ২০১৫ সালে শখ থেকে ফটোগ্রাফি শুরু করি। কারো ভালো মোবাইল ফোন হাতে পেলেই ছবি তুলতাম। এখনও ফটোগ্রাফি আমার কাছে প্যাশন। প্রতিটি ক্লিকেই একটি গল্প বলার চেষ্টা করি। এভাবেই সমৃদ্ধ হচ্ছে আমার ছবির গল্প।

ফটোগ্রাফিকে পেশা হিসেবে না নিয়ে চামড়াজাত পণ্যের উদ্যোক্তা হলেন কিভাবে?
>> ফটোগ্রাফিটা আমার কাছে সবসময় শখের জায়গা। তাই প্যাশনটাকে প্রফেশন করতে চাইনি। যাতে কাজের চাপে শখটাতে কখনই বিরক্ত না আসে।

কিভাবে চামড়াজাত পণ্যের ব্যবসার সাথে নিজেকে জড়ালেন?
>> ২০১৭ সাল থেকে ‘এভারঅন’-এর যাত্রা শুরু। তখন অন্য ব্র্যান্ডের প্রোডাক্টের রিসেলার হিসেবে অনলাইনে বিক্রি করতাম। মাঝে দীর্ঘ বিরতি। করোনা মহামারিতে ২০২২ সালের এপ্রিল মাসে নতুন উদ্যমে ‘এভারঅন’ নিয়ে পথচলা শুরু হয়। চামড়াজাত পণ্য নিয়ে কাজ করা আমার কাছে খুব ক্রিয়েটিভ এবং প্রিমিয়াম মনে হয়।

ওয়ালেট, বেল্ট ছাড়া আর কি কি আইটেম তৈরির পরিকল্পনা আছে আপনার?
>> এখন শুধু ওয়ালেট, বেল্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হলেও খুব শিগগিরই সবধরনের ধরনের চামড়াজাত পণ্য ‌‘এভারঅন’-এ যুক্ত হবে।

ব্যবসা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি?
>> ৫ বছর পর ‘এভারঅন’-কে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য চামড়াজাত পণ্যের ব্র্যান্ড হিসেবে নিয়ে যেতে চাই। চামড়াজাত যেকোনো পণ্য কিনতে হলে সবার মাথায় যেন প্রথমেই ‘এভারঅন’-এর নামটা আসে।

দেশের বাইরে ‘এভারঅন’-এর পণ্য রফতানির পরিকল্পনা আছে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে যাত্রাবাড়ির দনিয়ায় একটি আউটলেট আছে। আমরা ঢাকায় আরও কয়েকটি আউটলেট খোলা হবে। ঢাকার বাইরেও ‘এভারঅন’-এর আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ১৪ সেপ্টেম্বর ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:

নকিব হাসান : চামড়াজাত পণ্যের সফল উদ্যোক্তা

আপডেট সময় : ০৮:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩