সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

‘পুষ্পা টু’ নিয়ে বাড়াবাড়ির কড়া জবাব জাহ্নবীর

আনন্দলোক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৭১ বার পঠিত

আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমাটি অগ্রিম বুকিং থেকে বক্স অফিস পর্যন্ত একের পর এক বাজিমাত করছে। মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।

সকলেই যখন এই ছবিটি নিয়ে মেতে উঠেছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্ট। ওই পোস্টে পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমাকে এই মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি পেলেও ভারতে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে ছবিটি।

জানা গেছে, আল্লু অর্জুন এবং রাশমিকা অভিনীত ‘পুষ্পা টু’-এর নির্মাতারা সপ্তাহান্তের সমস্ত স্ক্রিন বুক করে রেখেছেন। সেই কারণে ‘ইন্টারস্টেলার’ ভক্তরা হতাশ।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী।

বলিউড ডিভা জাহ্নবী প্রশ্ন তুলে বলেন, পাশ্চাত্য সিনেমা নিয়ে কেনো এত মাতামাতি ভক্তদের? ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘পুষ্পা টু’-ও তো ছবি। কেনো আমরা পশ্চিমের মূর্তি পূজায় এত আচ্ছন্ন থাকবো?

আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।

জানা গেছে, জাহ্নবী’র মন্তব্যে কেউ কেউ তার সঙ্গে সহমত পোষণ করলেও অনেকেরই আবার তাতে ভিন্নমত। ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই চলচ্চিত্রটিকে। সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন দুই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মানদানা।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

‘পুষ্পা টু’ নিয়ে বাড়াবাড়ির কড়া জবাব জাহ্নবীর

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪