সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলের পানিতে গোসল করতে গিয়ে নিঝুম আক্তার (৬) ও চাঁদনী আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিঝুম ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। চাঁদনী শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে হলেও দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে থাকত। তারা দুজনই মামাতো–ফুফাতো বোন এবং স্থানীয় মেঘনা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, স্কুল থেকে ফেরার পর দুই শিশু বিলের পানিতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যায়। পরে এক নারী গোসল করতে গিয়ে তাদের শরীরের সঙ্গে ধাক্কা খেলে বিষয়টি টের পান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫