সংবাদ শিরোনাম :
ভারত থেকে পাইপ লাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে পার্বতীপুরে
জহুরুল ইসলাম সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৮ বার পঠিত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে হেড ডিপোতে ডিজেল আসতে শুরু করেছে। বুধবার (১১ মার্চ) ৫ হাজার মেট্রিক (৬০ হাজার লিটার) টন ডিজেল পৌছাবে পার্বতীপুরের ডিপোর সংরক্ষণাগারে।
তিন কোম্পানি ইনচার্জা আহসান হাবিব জানান, তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৯ মার্চ) বিকাল থেকে পাইপ লাইনে পাম্পিং ভারতের নূমালীগড় রিফাইনারী থেকে ডিজেল সরবরাহ শুর হয়েছে ।
জানা গেছে, কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন দিয়ে।
রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুকি এড়াতে ভারতের আসামের শিলি গুড়ির নূমালীগড় রিফাইনারী কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত দীর্ঘ পাইপ লাইন স্থাপন করা হয়।
চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অংক ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।
এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।
উল্লেখ্য, প্রতিবেশী দেশটি পাইপ লাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন, ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

Facebook Comments Box