সংবাদ শিরোনাম :
মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়ার ওপর জোর প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

মেধা ও দক্ষতার ভিত্তিতে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনগণকেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করার বিকল্প নেই। আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে অতীতেও বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনে গুরুত্ব দিয়েছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
Facebook Comments Box


















