সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৯২ বার পঠিত

সূর্যোদয়ের পর ঢাকার রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের আয়োজন।

১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে এবার আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এরপর দলীয় কণ্ঠে ছায়ানটের শিল্পীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ রবীন্দ্রনাথের এই গানের মূর্ছনায় নতুন বছরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকার ৭২ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে এবারের আয়োজন করা হয়। যা দেখতে রমনা প্রাঙ্গণে হাজির হন নানা শ্রেণী পেশার সব বয়সের মানুষ।

ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও গান-কবিতা আর যন্ত্রের সুরে নতুন প্রভাতে নবজাগরণের আহ্বান জানিয়েছেন শিল্পীরা।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ

আপডেট সময় : ০৩:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫