সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

রোববার পর্যন্ত বন্ধ মাইলস্টোনের একাডেমিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৩৩ বার পঠিত

মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম আপাতত রোববার (২৭ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায়, তা সত্য নয়। তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

সরেজমিন দেখা গেছে, আজ স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে।

এসময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। জানালেন, তারা এখনও ট্রমার মধ্যে আছেন।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

রোববার পর্যন্ত বন্ধ মাইলস্টোনের একাডেমিক কার্যক্রম

আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫