সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

শেরপুরে পাহাড়ি ঢলে তরুণ নিখোঁজ, শিশুর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৮ বার পঠিত

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী  উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতীর মহারশি নদীর তামাগাঁও এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন তরুণ ইসমাইল হোসেন (১৭)।

তিনি একই উপজেলার ডাকাবর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে। তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমিন।

বিকেলে নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা সেতু এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে ডুবে যায় হুমায়ুন (১০) নামের এক শিশু। সে স্থানীয় দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে শিশু হুমায়ুনের লাশ উদ্ধার করে তার পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

শেরপুরে পাহাড়ি ঢলে তরুণ নিখোঁজ, শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫