সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন

সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত হবে এবং যাদের উসকানিতে এই প্রাণহানি, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় একথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু করা ৭ মিনিটের ভাষণের শুরুতে সরকারপ্রধান আশুরার দিনে কারবালায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও এই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনকে ব্যবহার করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরপরও কিছু স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আমি বিশ্বাস করি ছাত্রসমাজ উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে।
আন্দোলনে নিহতের ঘটনায় সরকারপ্রধান ‘বেদনাদায়ক ও দুঃখজনক’উল্লেখ করে বলেন, আপনজন হারানোর বেদনা যে কতো কষ্টের, তা আমার থেকে কেউ ভালো জানেন না। হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত হবে এবং যাদের উসকানিতে এই প্রাণহানি, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
এই ঘটনায় যাঁরা নিহত হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন এবং সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে অপেক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪