সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • আপডেট সময় : ১২:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

রাঙ্গামাটি : সাজেকে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে সাজেকের দাঁড়িপাড়া বুনো আদম থেকে তাঁকে উদ্ধার করা হয়।

দ্বীপিতা সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি পুলিশের। বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাওয়ার পথে অপহৃত হন ঢাবির লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দ্বীপিতা।

আজ দুপুর ১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারীরা তাকে অপহরণ করে। সেসময় অপহরণের পর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল আউয়াল জানিয়েছিলেন, দ্বীপিতাকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

এরপর রাতে জানা গেছে, তাঁকে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। বর্তমানে ওই শিক্ষার্থী পুলিশ হেফাজতে রয়েছেন।’

সারাবেলার সংবাদ/ এমএএইচ/৬সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

আপডেট সময় : ১২:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩