সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৯

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭১ বার পঠিত
নীলফামারীর সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে । তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বুধবার বিকেল সারে তিনটায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের বসুনিয়া মোড় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। বসুনিয়া পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ‌। আহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের সিনিয়র কর্মকর্তা হামিদুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৯ হলেও একজন যাত্রী ও মারা যায়নি।
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৯

আপডেট সময় : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫