সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

সৈয়দপুরে বিনামুল্যে চিকিৎসা সেবা  পেলেন ৩০০ চক্ষু রোগী 

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পঠিত

oplus_2

গাউসুল আজম চক্ষু হাসপাতাল (দিনাজপুর) এর উদ্যোগে এবং সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাত এর আঞ্জুমানে গাউসিয়ার অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাংলা হাইস্কুল মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ১০০ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করতে দিনাজপুরের গাউসুল আজম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে রোগীদের অপারেশন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পাবেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই গাউসুল আজম চক্ষু হাসপাতাল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এর আঞ্জুমানে গাউসিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপারেশন করার মতো ১০০ রোগীকে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমানে গাউসীয়ার সভাপতি আলহাজ্ব নূরউদ্দিন আশরাফি,সাধারন সম্পাদক আলহাজ্ব তছলিম উদ্দিন আশরাফি, পৌর শাখার সভাপতি পাপ্পু বকশি ও সহ-সভাপতি আনোয়ার রেজা আশরাফি সহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনাজপুরের গাউসুল আজম হাসপাতালের সহযোগিতায় এবং আঞ্জুমান গাউসিয়ার অর্থায়নে সৈয়দপুর শহর সহ উপজেলার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও দরিদ্র সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আন্জুমানে গাউসিয়ার সাধারন সম্পাদক আলহাজ্ব তছলিম উদ্দিন বলেন ১৯৯০ সালে শহরের রেলওয়ে মাঠে প্রথম ১০০ চক্ষু রোগীকে বিনা খরচে ছানি অপারেশন করা হয়। ১৯৯০ থেকে আজ পর্যন্ত প্রায় ৫ হাজারেরও বেশি চক্ষু রোগীদের বিনা খরচে চোখের অপারেশন করা হয়েছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

সৈয়দপুরে বিনামুল্যে চিকিৎসা সেবা  পেলেন ৩০০ চক্ষু রোগী 

আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫