সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

সৈয়দপুরে যানযট নিরসনে স্হায়ীভাবে স্টিলের ডিভাইডার

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬০ বার পঠিত

oplus_2

নীলফামারীর সৈয়দপুর শহরে যানজট নিরসনে প্রধান সড়কে স্থায়ী ডিভাইডার (বিভাজক) স্থাপনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শহরের প্রানকেন্দ্রের সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা গেছে, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে পরীক্ষা মূলক অস্থায়ী ডিভাইডার বসানো হয়েছিল। এতে যানবাহন চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরে আসে এবং যানজট অনেকটা কমে যায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্থায়ী ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেয় ট্রাফিক বিভাগ।
সুত্র মতে, উত্তরাঞ্চলের শিল্প ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত এলাকা সৈয়দপুর। একারনে প্রায় প্রতিদিনই আশপাশের জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে আসেন এই শহরে। কিন্তু সংকীর্ণ সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এবং সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা  করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
স্হানীয়রা জানায়, শহরের যানজট নিরসনে গতদিনে একাধিকবার উদ্যোগ নেয়া হয়েছে কিন্তু কার্যকর তেমন একটা হয়নি। কিন্তু ২০২৫ সালে সৈয়দপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী ডিভাইডার বসানো হলে যানযটের কিছুটা উন্নতি ঘটে। সেই উন্নতির ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল থেকে স্থায়ী ডিভাইডার বসানো শুরু করা হয়।
সরেজমিনে দেখা যায়, শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দইঘর সংলগ্ন এলাকায় অস্থায়ী ডিভাইডার অপসারণ করে স্টিলের স্থায়ী ডিভাইডার বসানোর বসানো হচ্ছে। এরপর বসানো হয় শহরের মদিনা মোড় এলাকায়। একটি বেসরকারি স্টিল কোম্পানির সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ট্রাফিক পুলিশ এ কাজে তদারকি করছে বলে জানা যায়।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম জানান, সীমিত জনবল নিয়ে শহরে যানজট নিরসন সম্ভব হচ্ছিল না। গতদিনে অস্থায়ী ডিভাইডারের কিছুটা সুফল লক্ষ্য করা গেলে স্থায়ী ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমার পরামর্শে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ্ ফাতিহা তাকলিমা মানুষ হিসেবে যথেষ্ট ভালো। তিনি এ-শহরে আগামী ২-৩ বছর যদি সঠিক ভাবে কাজ করতে পারেন তাহলে, সৈয়দপুর শহরের যানজট চিরতরে নির্মুল হবে বলে জানান তিনি।
Facebook Comments Box
শেয়ার করুন:

সৈয়দপুরে যানযট নিরসনে স্হায়ীভাবে স্টিলের ডিভাইডার

আপডেট সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬