সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

২০২৫-এ কোন ১০টি হিন্দি ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা?

আনন্দলোক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পঠিত

২০২৫ সালে বলিউডের একাধিক ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে

ফেলে আসা বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলির মধ্যে কিছু ছবি যেমন বক্স অফিসে দাপট দেখিয়েছে, তেমনই কিছু ছবি আবার বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। নতুন বছরে বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যে ১০টি প্রতীক্ষিত ছবিকে খুঁজে নিল আনন্দবাজার অনলাইন।

১) ইমার্জেন্সি: ছবির নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও ছবির ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। অবশেষে স্থির হয়, ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

২) লাহোর ১৯৪৭: ‘গদর ২’-এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে বলিউডে নতুন করে ভাবতে শুরু করেছে। তার ফল এই ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে পিরিয়ড ছবি। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জ়িন্টা। আমির খান প্রযোজিত ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী। বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ।

৩) ছাবা: ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে বড় পর্দায় আসবেন ভিকি কৌশল। পিরিয়ড ছবিতে এ বারে তাঁর তরুপের তাস মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল বেড়েছে।

৪) সিকন্দর: তাঁর জীবনে বিপদ থাকলেও তিনি নিজের লক্ষ্যে অবিচল। বলে দিয়েছেন, ‘‘শুধু আমার ঘুরে দাঁড়ানোর অপক্ষা।’’ সিকন্দর হয়ে বড় পর্দায় ফিরছেন সলমন খান। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরাল। এআর মুরুগাদস পরিচালিত এই ছবিতে ভাইজানের সঙ্গে রোম্যান্স করবেন রশ্মিকা মন্দানা। ‘সিকন্দর’ মুক্তি পাবে মার্চ মাসে ইদের সময়।

৫) রেড ২: ছ’বছর পর সিক্যুয়েল আসছে। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। আগের পর্বে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথ দর্শকের পছন্দ হয়েছিল। কালো টাকা এবং লখনউয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি শেষ পর্যন্ত দর্শককে আসন ছাড়তে দেয়নি। যার সুফল মিলেছিল বক্স অফিসে। পরিচালক রাজকুমার গুপ্ত এ বারে অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।

৬) হাউসফুল ৫: প্রত্যেক বছরের মতো চলতি বছরেও অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পঞ্চম পর্বে সবচেয়ে বড় আকারে ছবিটিকে ভেবেছেন প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। অক্ষয়ের কমেডিতে সঙ্গত করবেন একঝাঁক তারকা। রয়েছেন অভিষেক বচ্চন, ফরদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নারগিস ফকরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা।

৭) ওয়ার ২: ২০১৯ সালে ‘ওয়ার’-এ কবীর চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুন ভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে। এ বারে খল চরিত্রে জুনিয়র এনটি আর ছবির অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, সেটাই দেখার।

৮) থামা: হরর কমেডি এখন দর্শকের পছন্দের তালিকায়। গত বছর বলিউডে ‘স্ত্রী ২’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এ বার হরর কমেডিতে পা রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা। ছবির ঘোষণার পর থেকেই চর্চা শুরু হয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত ছবিটি ছবিটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

৯) ১২০ বাহাদুর: দীর্ঘ বিরতির পর পর্দায় ‌ফিরছেন অভিনয়ে ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ বক্সারের চরিত্রের পর এ বার তিনি সেনার ভূমিকায়। নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ছবির প্রেক্ষাপট রেজ়াংলা উপত্যকার (এখন ‘রেচিংলা’) যুদ্ধ। ছবিটির শুটিং শুরু হয়েছে। রজনীশ ঘাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২১ নভেম্বর।

১০) আলফা: যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডে এই প্রথম কেন্দ্রে মহিলা চরিত্র। থাকছেন আলিয়া ভট্ট এবং শর্বরী ওয়াগ। খল চরিত্রে ববি দেওল ছবির অন্যতম আকর্ষণ। ছবির শুটিং শুরু হয়েছে গোপনে। শোনা যাচ্ছে, ছবিতে প্রযোজনা সংস্থার গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্য ছবির তারকারা ক্যামিয়ো চরিত্রে থাকতে পারেন। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

২০২৫-এ কোন ১০টি হিন্দি ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা?

আপডেট সময় : ০৯:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫