সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আ.লীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পঠিত

ছবি সংগৃহিত

জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় । গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জুলাই-আগস্টে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কারে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতা-কর্মীদের চালানো সহিংসতা, গণহত্যাসহ গত ১৫ বছরের গুম, খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয় বৈঠকে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আ.লীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

আপডেট সময় : ১২:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪