সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

সালমান, আনিসুল, পলক, মানিক ও মামুনের বিরুদ্ধে নতুন মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পঠিত

নতুন ও পৃথক মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে।

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আনিসুল হক ও সালমান এফ রহমানকে তিন মামলায়, জুনাইদ আহমেদ পলককে তিন মামলায়, জুনায়েদ আহমেদ পলককে তিন মামলায়, সাবেক বিচারপতি মানিককে ছয় মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বুধবার সকালে তাদের পাঁচ জনকে আদালতে আনা হয়। এরপর ঢাকার বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। একই থানার পৃথক দুই মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাড্ডা থানার দুটি ও খিলগাঁও থানার এক মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।

সাবেক বিচারপতি মানিককে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন নির্মূল করতে পরিচালিত ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিতে হতাহতের ঘটনায় এসব মামলা করা হয়।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

সালমান, আনিসুল, পলক, মানিক ও মামুনের বিরুদ্ধে নতুন মামলা

আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪