সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

আটঘরিয়ায় একদিকে চলছে নতুন নীতিমালায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে বাদপড়া খুচরা সার বিক্রেতাদের আন্দলোন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পঠিত

একদিকে সরকারি নতুন নীতিমালা অনুযায়ী আটঘরিয়া উপজেলায় চলছে ১৮ জন সার ডিলার নিয়োগ প্রক্রিয়া অপরদিকে আটঘরিয়ার আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতা তাদের কার্ড বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে র‌্যালী, মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে চলেছে।

খুচরা সার বিক্রেতা “অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” সংগঠনের ব্যানারে ৩০ নভেম্বর একটি র‌্যালী আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না’র নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতাগণ তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে বৈধভাবে সার বিক্রির সুযোগ চান। উল্লেখ্য সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালার খুচরা সার বিক্রয়ের কোন সুযোগ রাখা হয় নাই।

এ সময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোশিয়েশনের উপজেলা সভাপতি আখতারুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধক্ষ আখতার হোসেন, সদস্য আরমান হোসেন প্রমুখ।

Facebook Comments Box
শেয়ার করুন:

আটঘরিয়ায় একদিকে চলছে নতুন নীতিমালায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে বাদপড়া খুচরা সার বিক্রেতাদের আন্দলোন

আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫