সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পঠিত

নরসিংদীতে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ রিখটার।

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েকগুন। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত মাসের ২১ তারিখে হওয়া ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ ঘরের খাট আসবাবপত্রসহ ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি।

তারা আরও বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে তাই আমাদের মধ্যে আতঙ্কটা কয়েকগুণ বেড়ে গেছে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫