আটঘড়িয়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২২ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম শনিবার (২৭ ডিসেম্বর) আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় আব্দুস সালাম আটঘরিয়া উপজেলার বংশী পাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন তার মেয়ে জামাই মোঃ আব্দুল কাদের, ছেলে মোঃ সাকিব হোসেন এবং স্ত্রী রোকেয়া খাতুন। অভিযুক্তরা সবাই পাবনা সদর থানা সালগাড়ি এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী আব্দুস সালাম জানান, প্রায় ৭/৮ বছর আগে তার স্ত্রী রোকেয়া খাতুন জীবিকার তাগিদের দুবাই যান, তাকে একাধিকবার দেশে ফিরে আসতে বললেও তিনি বিভিন্ন কারণে দেশে ফিরতে বিলম্ব করেন, এ অবস্থায় পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং সেই ঘরে একটি সন্তান জন্ম নেয়। প্রায় তিন বছ পর তার প্রথম স্ত্রী দেশে ফিরে আসার পর অভিযুক্তরা পরস্পর যোগশাসনে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পরে আব্দুস সালাম তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এক পর্যায়ে আব্দুস সালামের মা সাবিয়া খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার সুবিধার্থে তার মাকে তার প্রথম স্ত্রীর বাড়িতে রাখা হয়। এই সুযোগে অভিযুক্তরা আব্দুস সালামের মায়ের সম্পত্তি কৌশলে তাদের নিজেদের নামে লিখে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তার মায়ের মৃত্যু হলে এখন আব্দুস সালামকে অভিযুক্তরা তার বসতবাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। পরে তিনি তার বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয় গত ২৫ শে ডিসেম্বর তারা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা আনুমানিক রাত ১২ টার দিকে তার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয় ফলে আগুনে তার বাড়িতে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলে হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা তাকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করলে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















