সংবাদ শিরোনাম :
মহাদেবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এবং অপর ২ জন কৃষক গুরতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামে।
বজ্রপাতে নিহত কৃষক কুড়াপাড়া গ্রামের মৃত হরি চরণ বর্মণের ছেলে দিলীপ বর্মণ। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন বলে গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি তিনি অবগত হয়েছেন।
Facebook Comments Box


















