সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

রূপপুর প্রকল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ‘স্মৃতি  উদ্যান’  কর্মসূচিতে রোপণ করা হলো গাছের চারা

আলমাস আলী ঈশ্বরদি(পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৭৩ বার পঠিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে গার্ডেন অব মেমোরি ‘স্মৃতি উদ্যান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৭ মে ) দিনব্যাপী রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটিতে এ কর্মসূচির আয়োজন করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। এতে অংশ নেন রাশিয়ার প্রায় ৬০০ নাগরিক।
রোসাটম জানান, গার্ডেন অব মেমোরি ‘স্মৃতি উদ্যান’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে প্রতি বছর রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা হয় গাছ।

রোপণ করা প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক। একই সঙ্গে এটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ভূমিকা রাখে পরিবেশ সুরক্ষায়। সেই উদ্যোগের অংশ হিসেবেই রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক এলাকায় করা হলো বৃক্ষরোপণ।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রোসাটমের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেরি। তিনি উল্লেখ করেন, সাত বছর ধরে চলমান এই ‘স্মৃতি উদ্যান’ কর্মসূচি এখন পেয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে হচ্ছেন যুক্ত।

আলেক্সি দেরি আরও বললেন, এ ধরনের যৌথ আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে করছে সহায়তা। একই সঙ্গে রাশিয়ার নাগরিকদের জন্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অর্থবহ উদ্যোগ।

Facebook Comments Box
শেয়ার করুন:

রূপপুর প্রকল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে ‘স্মৃতি  উদ্যান’  কর্মসূচিতে রোপণ করা হলো গাছের চারা

আপডেট সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬