সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

তানোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৭ বার পঠিত
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাতটি মামলার আসামি মো. দেলোয়ার হোসেন (৩৬) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ ওরফে গোলাম রসুলের ছেলে।
এদিকে একই অভিযানে উপজেলার হাতিশাইল গ্রামের মো. আশরাফুল কারিগরের ছেলে মো. সোহান কারিগর (২০) কে ৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে তানোর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।#
Facebook Comments Box
শেয়ার করুন:

তানোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬