নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের
- আপডেট সময় : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহীর প্রাণহানি ঘটেছে । নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) ও নজরুল ইসলামের ছেলে নাজমুল হক (৪৫) ।
আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, ওই দুজন প্রাইভেট কারযোগে নজিপুর থেকে ধামইরহাটের দিকে যাচ্ছিলেন। পথে আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। দুই আরোহী গাড়ির ভিতর আটকা পড়েন।
খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অপু বর্ম্মণ তাদেরকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

















