সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৭ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের মাঝ দিয়ে বয়ে চলা জোলা থেকে  অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার সময়  এই লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এই ব্যাক্তিকে জোড়গাছা বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঘুড়াফেরা করতে দেখা গেছে।

এদিন সকালে  স্থানীয় লোকজন চৌবাড়িয়া মাঠে কাজ করতে গেলে জোলার কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়।

পরে তিনি উক্ত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আনুমানিক সকাল সাড়ে দশটার সময় স্থানীয় লোকজন লাশ দেখে আমাকে ফোনে খবর দিলে আমি সেখানে পৌঁছাই এবং আটঘরিয়া থানা পুলিশকে খবর দেই।

এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে  ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬