সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রবাসী সিআইপি ওবাইদুল হক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৮০ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সরকার কর্তৃক সদ্য সিআইপি নির্বাচিত হওয়া ওবাইদুল হক চৌধুরী এবার নিজ জন্মস্থানে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন।
গত ১৫ মার্চ ওবাইদুল হক চৌধুরীর বাবা ‘আবদুর রহিম চৌধুরী’ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে ওবাইদুল হককে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী ও দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মুনির চৌধুরী।
এছাড়ও উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আনিছুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, শামীম খান, আবদুল আউয়াল চৌধুরী, মাহামুদুল হক চৌধুরী, আবদুল আহাদ চৌধুরী, সাঈফ আল আদেল চৌধুরী, মো. রিয়াদ, ইমরান মাহমুদ সুজন, মেজবাহউদ্দীন চৌধুরী মিটু ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বরমা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দেওয়া হয়।
এ সময় এলাকাবাসীর অভ্যর্থনায় সিক্ত হয়ে ওবাইদুল হক চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন যাবত শহরে বসবাস করলেও এই এলাকা আমার জন্মস্থান, এই এলাকার মানুষ আমার প্রাণের স্পন্দন। আমার শেকড় এই গ্রামে, এখানকার আলোবাতাসে বড় হয়ে এটাকে কখনো ভুলতে পারব না।
আমার মরহুম বাবার প্রতি এলাকার মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা এখনো রয়েছে, সেই ভালোবাসার ঋণ থেকে এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে যাবো।
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রবাসী সিআইপি ওবাইদুল হক

আপডেট সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫