সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৮৭ বার পঠিত

সাকিব আল হাসান

কোনো আলাদা ক্রিকেটার নয়, বরং সব বিভাগে ভালো করে, শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ। লিটনের ইনজুরি চিন্তার হলেও, বিকল্প ক্রিকেটারদের যোগ্যতা প্রমাণের এটাই বড় সুযোগ বলে মনে করেন সাকিব আল হাসান।

শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে ব্যাটার হিসেবে নয়, বরং বিকল্প উইকেটকিপার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরি জর্জরিত দল নিয়েও, শিরোপায় চোখ লঙ্কান অধিনায়কের।

অপেক্ষার পালা শেষ। কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন। তামিমের অবসর-অধিনায়কত্ব ইস্যু কিংবা রিয়াদের অন্তর্ভুক্তি, লিটন-এবাদতের ছিটকে যাবার পাশাপাশি, আলোচনায় সাকিবের ক্যাপ্টেন্সি। এশিয়া কাপের ১৬তম আসরটা তাই একেবারেই বিশেষ বাংলাদেশের প্রেক্ষাপটে।

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ বহু পুরনো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই, প্রতিবারই নতুন করে আলোচনার জন্ম দেয়। কেবল মাঠের বাইরে নয়, পরিস্থিতি উত্তপ্ত থাকে মাঠেও। তবে অধিনায়ক সাকিব আল হাসান ইতিবাচকভাবেই নিচ্ছেন বিষয়টিকে। রাইভালরিটা ড্রেসিং রুমে প্রভাব ফেলে না দাবি করে, জিততে চান তিন বিভাগে ভালো খেলে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। সব বিভাগে যদি ভালো খেলি… সেটা পেস বোলিং হতে পারে, স্পিন বোলিং হতে পারে, ব্যাটিং হতে পারে, ফিল্ডিংয়েও হতে পারে…তাহলেই জেতা যাবে।

শেষ মুহূর্তে এনামুল হক বিজয়ের অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে। হুট করে দলে ঢুকে যাওয়া এই ক্রিকেটারকে অবশ্য ওপেনিং পজিশনের জন্য নয়, বরং ব্যাকআপ উইকেটকিপার হিসেবে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। এমনকি কনকাশন সাবের নিয়মেও, এই ক্রিকেটারকে কাজে লাগানোর পরিকল্পনা দলের।

ফাইনাল খেলার হিসাবে এশিয়া কাপের সফলতম দল শ্রীলঙ্কা। রয়েছে বিশ্বকাপজয়ীর তকমা। তবুও শিরোপার আলোচনায় তেমনভাবে থাকে না দলটা। অবশ্য কেউ বিবেচনা করুক বা না করুক, আন্ডারডগ হিসেবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ আরও একটা ট্রফি জয়ের দিকে। ঘরের মাঠে অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে, যার শুরুটা করতে চায় বাংলাদেশকে হারিয়ে।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, আমরা জানি, ভারত ও পাকিস্তান কতটা দাপুটে দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কথা যদি ধরি, আমরা জানি, শ্রীলঙ্কার ভালো ক্রিকেট খেলার ইতিহাস আছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। সে হিসেবে আমরা ভালো দল। বাংলাদেশও অবশ্যই ভালো দল।

ক্যান্ডির পাল্লেকেলেতে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৩ সালের সে ম্যাচে হেসেছিলো টিম টাইগার্স।

সারাবেলার সংবাদ/ এমএ এইচ/ ৩১ আগস্ট ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু

আপডেট সময় : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩