সংবাদ শিরোনাম :
জবি ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, জবি
- আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৮১ বার পঠিত

ঢাকা : সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (২০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যহতিপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মো মাসুম বিল্লা (১১ ব্যাচ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), বাংলা বিভাগের আফিয়া আক্তার (১৪ ব্যাচ), দর্শন বিভাগের হাসান ইসলাম সান (১৫ ব্যাচ), পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি জারিফ তাজওয়ার ও হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা।
সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২১ আগস্ট ২০২৩
Facebook Comments Box
























