সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের খাতওয়ারী মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” জামায়াত সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় সরাসরি বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে।

শিল্প ও কৃষি খাতের ওপর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তেলের দাম বাড়ায় শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা বাজারে মূল্যস্ফীতিকে আরও তীব্র করবে। একই সঙ্গে কৃষি খাতও বড় চাপের মুখে পড়বে। সেচ ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।” বিজ্ঞপ্তির শেষাংশে তিনি জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬