ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৬০৮
- আপডেট সময় : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২৪০ বার পঠিত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩৪ জন মারা গেলেন। রোববার ( ৩ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে ৮৯২ জন ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২০ জন। এর মধ্যে ঢাকার ৬০ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ডেঙ্গুতে গতকাল দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সারাবেলার সংবাদ/ এমএ এইচ/ ৩সেপ্টম্বর ২০২৩
























