সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ডেঙ্গুতে আরো ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৭০ বার পঠিত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৩৯ জন মারা গেলেন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৪ জন। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন। সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২ হাজার ১৯০ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৮ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ডেঙ্গুতে আরো ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩