সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৯৩ বার পঠিত

হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০৬ জন মারা গেলেন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২৯ জন।

বুধবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

চলতি বছর ঢাকায় ৫১ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার ৪০২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ১ হাজার ২১৩ জন ঢাকার বাইরের।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন। এরপর ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৩ আগস্ট ২০২৩
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩