সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮৬ বার পঠিত

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৪ দিনে ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯১৭ জন। আর এক দিনে ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ হাজার ৮ জন। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৬ জনের। নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জনে। এর মধ্যে ঢাকায় ৭৮ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮ হাজার ৮১০ জন।

আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩